🔁 রিটার্ন ও রিফান্ড নীতিমালা

আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে Cash on Delivery (COD) হোম ডেলিভারি দিয়ে থাকি। কাস্টমার প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি কোনো ত্রুটি লক্ষ্য করেন, নির্দিষ্ট শর্ত অনুযায়ী প্রোডাক্ট রিটার্ন করার সুযোগ রয়েছে।

🔄 রিটার্ন পলিসি

প্রোডাক্ট রিটার্ন করার ক্ষেত্রে নিচের নিয়মগুলো অনুসরণ করা আবশ্যক:

  • ডেলিভারি ম্যান উপস্থিত থাকা অবস্থায় প্রোডাক্ট গ্রহণ করে ভালোভাবে চেক করতে হবে।
    যদি কোনো ত্রুটি পাওয়া যায়, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে প্রোডাক্টটি রিটার্ন করা যাবে।
    আমরা প্রোডাক্টটি যাচাই করে পুনরায় পাঠাবো অথবা কাস্টমার না নিতে চাইলে অর্ডার ক্যানসেল করা হবে।
    অগ্রিম পেমেন্ট করা থাকলে তা রিফান্ড করা হবে।

  • প্রোডাক্টে ত্রুটি থাকলে কাস্টমার সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন।
    তবে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও কাস্টমার যদি ইচ্ছাকৃতভাবে প্রোডাক্ট গ্রহণ না করেন, সে ক্ষেত্রে ডেলিভারি চার্জ বাদ দিয়ে বাকি টাকা রিফান্ড করা হবে
    যদি অগ্রিম পেমেন্ট না করা থাকে, তাহলে ডেলিভারি চার্জ সেলার বহন করবে।

  • ডেলিভারি ম্যান উপস্থিত থাকা অবস্থায় প্রোডাক্ট আনবক্স করার সময় যদি ত্রুটি ধরা পড়ে, তাহলে ভিডিও প্রমাণসহ ত্রুটির বিষয়টি উল্লেখ করে আমাদের পেইজে পাঠাতে হবে
    সঠিক প্রমাণ পাওয়া গেলে ডেলিভারি চার্জও রিফান্ড করা হবে।

  • ডেলিভারি সম্পন্ন হয়ে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর রিটার্ন করতে চাইলে, কাস্টমারকে ডেলিভারি চার্জসহ প্রোডাক্ট পাঠাতে হবে
    ব্যবহৃত বা ধোয়া (Wash করা) প্রোডাক্ট কোনো অবস্থাতেই রিটার্ন গ্রহণযোগ্য নয়।
    প্রোডাক্টটি অবশ্যই সঠিকভাবে প্যাকেট করে পাঠাতে হবে।
    আমাদের হাতে পৌঁছানোর পর যাচাই করে সব ঠিক থাকলে, অগ্রিম নেওয়া পেমেন্ট রিফান্ড করা হবে।


💰 রিফান্ড পলিসি

আমাদের রিটার্ন পলিসি অনুযায়ী কোনো প্রোডাক্ট রিটার্ন অনুমোদিত হলে, ২৪ ঘণ্টার মধ্যে রিফান্ড প্রসেস করা হয়

  • রিফান্ড শুধুমাত্র যে একাউন্ট থেকে পেমেন্ট করা হয়েছিল, সেই একাউন্টেই পাঠানো হবে।

  • ভিন্ন কোনো একাউন্ট নম্বর দিলে সেখানে রিফান্ড করা হবে না।

  • রিটার্ন এপ্রুভ হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে রিফান্ড না পেলে, অবশ্যই আমাদের ফেসবুক পেইজ বা সাপোর্ট নম্বরে যোগাযোগ করতে হবে।
    পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রিফান্ড সম্পন্ন করা হবে।